[ad_1]
ভারতের ঘরোয়া ক্রিকেট রণজি ট্রফির প্লেট গ্রুপ ম্যাচে ইতিহাস গড়লেন মেঘালয়ের ব্যাটার আকাশ চৌধুরী। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ১১ বলে অর্ধশতক হাঁকিয়ে তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হাফ-সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন।
আকাশের এই বিধ্বংসী ইনিংসের সুবাদে তিনি ভেঙে দেন ইংল্যান্ডের ওয়েইন হোয়াইটের রেকর্ড। হোয়াইট ২০১২ সালে লিচেস্টারশায়ারের হয়ে এসেক্সের বিপক্ষে মাত্র ১২ বলে অর্ধশতক করেছিলেন।
আট নম্বরে ব্যাটিং তরতে নেমেছিলেন আকাশ। ১১ বলে সাজানো অনন্য মাইলফলকে পৌঁছতে তিনি আটটি ছয় মারেন। এরমধ্যে তিনি লিমার ডাবির করা এক ওভারে ছয়টি ছক্কা হাঁকান। ১৪ বলে অপরাজিত ৫০ রান করে মেঘালয় তাদের ইনিংস ৬ উইকেটে ৬২৮ রানে ডিক্লেয়ার করে।
আকাশ চৌধুরী এক ওভারে ছয় ছক্কা মারার ক্ষেত্রে ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখালেন। এই তালিকায় তার আগে রয়েছেন শুধু কিংবদন্তি রবি শাস্ত্রী এবং গ্যারি সোবার্স। তবে, তিনি একাই ইতিহাসে স্থান করে নিলেন প্রথম ক্রিকেটার হিসেবে টানা আট ছক্কা মারার কৃতিত্ব অর্জন করে।
২৫ বছর বয়সী আকাশ চৌধুরী ২০১৯ সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক করেন এবং এই ম্যাচটি খেলার আগে ৩১ ম্যাচে তার মোট রান ছিল ৫০৩।
[ad_2]
Source link

