[ad_1]
গত এক বছর ধরে টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি থেকে দূরে থাকলেও প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আবারও ওয়ানডে ক্রিকেট ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে প্রাক্তন সতীর্থ এবং কোচ অভিষেক নায়ারের অধীনে কঠিন প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন তিনি।
৩৮ বছর বয়সী এই ওপেনার ২০২৭ সালের বিশ্বকাপ আসর পর্যন্ত ওয়ানডে ফরমেটে খেলা চালিয়ে যাবার পরিকল্পনা করছেন। জুনের শুরুতে আইপিএল শেষ হওয়ার পর, প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে কিছু দিনের জন্য বিরতি নিয়ে আবারও ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ায় মনোনিবেশ করছেন।
রোহিতের শেষ টেষ্ট ম্যাচ দেখতে ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম ম্যাচটি দেখতে দেখা গিয়েছিলেন কোচ নায়ার। সেই ম্যাচ শেষে রোহিতও দেশে ফিরে মুম্বাইয়ে প্রশিক্ষণ শুরু করেন। তিনি এখন নায়ারের সাথে জুটি বেঁধেছেন, যার সাথে তিনি এক সময় মুম্বাইয়ের ড্রেসিং রুম ভাগ করে নিতেন।
আইপিএল এবং ভারতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন কোচ নায়ার, দীনেশ কার্তিক এবং কেএল রাহুলের মতো ক্রিকেটারদের ফর্ম পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের সাথে এবং ভারতীয় দলের সাথে কাজ করেছেন।
নায়ারের কোচিং টেকনিকের সব সময় প্রশংসা করেন রোহিত। এখন কোচ নায়ারের হাত ধরেই তিনি তার প্রত্যাশিত প্রত্যাবর্তনের আগে ব্যক্তিগত প্রশিক্ষণের জন্য তার নিয়মিত নির্দেশনা নিচ্ছেন।
অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিরাট কোহলির সাথে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার সম্ভাবনা রয়েছে রোহিতের।
এদিকে, নায়ার নতুন কোচিং দায়িত্ব গ্রহণ করেছেন, যার মধ্যে নারী প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করাও রয়েছে। কোচিং স্টাফের চলমান পরিবর্তন সত্ত্বেও তিনি আইপিএলে কেকেআরের সাথে তার সম্পর্ক অব্যাহত রাখবেন বলে আশা করা হচ্ছে।
[ad_2]
Source link

