[ad_1]
বিশ্বকাপ বাছাইয়ের ভিন্ন মঞ্চে সানডে নাইটে আলো ছড়াতে রাতে মাঠে নামছে ইউরোপের জায়ান্টরা। আই- গ্রুপের শেষ লড়াইয়ে রাত পৌনে দু’টায় সান সিরোতে মুখোমুখি ইতালি ও দুর্বার গতিতে ছুটে চলা নরওয়ে। আর ডি-গ্রুপে রাত ১১ টায় বাকুতে আজারবাইজানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ফ্রান্স। কে- গ্রুপ থেকে একই সময়ে তিরানায় শতভাগ জয়ের ধারায় থাকা ইংল্যান্ডের প্রতিপক্ষ আলবেনিয়া।
বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ছিল ইতালির জন্য রীতিমত দুঃস্বপ্ন। নরওয়ের কাছে ৩–০ গোলের হার, কোচ স্পালেত্তির বিদায়। কিন্তু এরপরই গাত্তুসোর আগমন। আর তার হাত ধরেই যেন বদলে যেতে থাকে আজ্জুরিদের রং। এখন পর্যন্ত ছয় জয় নিয়ে শীর্ষ দুইয়ে ইতালি। কিন্তু সরাসরি বিশ্বকাপের টিকিট এখনও অধরা। শেষ ম্যাচেও প্রতিপক্ষ আবার সেই নরওয়ে। তাই প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের ক্ষত ভুলে এবার নিজেদের ঘরের মাঠে প্রতিশোধের আগুনেই যেন জ্বলে উঠতে প্রস্তুত আজ্জুরিরা।
তবে বাস্তবতা যে বড়ই নিষ্ঠুর। কারণ সরাসরি বিশ্বমঞ্চে বসতে নরওয়েকে টপকে শীর্ষে যেতে চাই রীতিমতো ৯ গোলের ব্যবধান। মডার্ন ফুটবলে যাকে শাওলিন সকারের সঙ্গে তুলনা করলেও ভুল হবে না। আর সেই সিনেমার দৃশ্যই বাস্তবে দেখাতে না পারলে ইতালিকে ২৬ এর মার্চে আবারও বসতে হবে প্লেফের পরীক্ষায়। যে পরীক্ষায় গত ২ আসরেই পাস মার্ক উঠাতে ব্যর্থ হয়েছিল দলটি।
অন্যদিকে নরওয়ে এই বাছাইপর্বে যেন এক হাই স্পিড ট্রেন। সাত ম্যাচে সাত জয়, সঙ্গে আবার ১৭ গোলের বিশাল ব্যবধান। দলের গোলসংখ্যা ৩৩, যা দ্বিতীয় সর্বোচ্চ দলের চেয়েও কমপক্ষে ১০ গোল বেশি। তাই কেউ কাকে নাহি ছাড়ে সমানে সমান এই ম্যাচে লড়াইটা যে হবে এক যুদ্ধের ময়দান সেটা আর বলার অপেক্ষা রাখে না। ওডেগার্ড নেই ঠিকই, কিন্তু নরওয়ে দলে আগুন জ্বালাতে হালান্ড-সরলোথ ফ্রন্ট টু-ই যথেষ্ট। সান সিরোতে আজও হয়তো হালান্ডের বুট থেকে বেরোতে পারে রেকর্ড ভাঙার গর্জন।
ইতিহাস বলছে এখন পর্যন্ত ১৬ বার দেখা হয়েছে দুই দলের। যেখানে এগিয়ে আছে আজ্জুরিরাই। ইতালি জিতেছে ৮ বার, নরওয়ে ৪ বার, আর বাকি চারটি ম্যাচ শেষ হয়েছে ড্রতে। যদিও ফর্মের হিসাবে মিশ্র ছবি। শেষ দশ ম্যাচে ইতালির হার তিনটি যার একটি এই নরওয়ের বিপক্ষে। এদিকে কোয়ালিফায়ারে সাম্প্রতিক সময়টা আবার দুর্দান্ত ইতালির। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই করেছে তিন বা তার বেশি গোল।
ডু অর ডাই এই ম্যাচে ইতালির দলে ফিরছেন নিকোলো বারেল্লা। মাঝমাঠে ক্রিস্তান্তে–লোকাতেলির সঙ্গে থাকবে তার গেম–ডমিনেটিং উপস্থিতিতে ঘুরে দারাতে মরিয়া ৪ বারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা ।
[ad_2]
Source link

