Close Menu
Khaloyer NewsKhaloyer News
  • শুরুর পাতা
  • খেলা
  • ফুটবল
  • ক্রিকেট
  • বাস্কেটবল
  • টেনিস
  • অন্যান্য খেলা
  • লগিন/রেজিস্টার
What's Hot

সহজ ম্যাচ হেরে যে অজুহাত দিলেন কোচ ফিল সিমন্স

November 30, 2025

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

November 28, 2025

হামজার জোড়া গোলেও জয় হাতছাড়া বাংলাদেশের

November 19, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram
  • লগইন
  • রেজিস্টার
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
Khaloyer NewsKhaloyer News
  • শুরুর পাতা
  • খেলা
  • ফুটবল
  • ক্রিকেট
  • বাস্কেটবল
  • টেনিস
  • অন্যান্য খেলা
লাইভ খেলা
Khaloyer NewsKhaloyer News
Home»ফুটবল»পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের
ফুটবল

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের

Khaloyer NewsBy Khaloyer NewsOctober 20, 2025Updated:December 1, 2025No Comments3 Mins Read
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

[ad_1]

ব্যাটিং ব্যর্থতায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলো না স্বাগতিক বাংলাদেশ। 

বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৭৪ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৭ উইকেটে ও ৮ রানে জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল টাইগাররা। তৃতীয় ম্যাচ হেরে যাওয়ায় পাকিস্তানকে প্রথমবারের মত হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করল লিটন দাসের দল। 

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ওপেনার শাহিবজাদা ফারহানের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। ফারহান ৪১ বলে ৬৩ রান করেন। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৬.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। পাওয়ার প্লেতে ৬ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। সপ্তম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন ২৯ বল খেলা ফারহান। 

অষ্টম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসুম আহমেদ। ডিপ মিড উইকেটে শামীম হোসেনকে ক্যাচ দেন সাইম। ২টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২১ রান করেন সাইম। 

দলীয় ৮২ রানে প্রথম উইকেট পতনের পর বেশিক্ষণ টিকতে পারেননি ফারহান। ৬টি চার ও ৫টি ছক্কায় ৪১ বলে ৬৩ রান করা ফারহানকেও শিকার করেন নাসুম। 

মিডল অর্ডারে মোহাম্মদ হারিসকে ৫ রানে তাসকিন আহমেদ এবং হুসেন তালাতকে ১ রানে থামান মোহাম্মদ সাইফুদ্দিন। 

তবে চার নম্বরে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন হাসান নাওয়াজ। আগের দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি। এবার বাংলাদেশ বোলারদের উপর চড়াও হয়ে ১ চার ও ৩ ছক্কায় ১৭ বলে ৩৩ রান করে ৫০তম ম্যাচ খেলতে নামা শরিফুল ইসলামের শিকার হন হাসান। 

১৬তম ওভারে ১৩২ রানে ৫ উইকেট পতনের পর পাকিস্তানকে বড় সংগ্রহের পথ দেখান অধিনায়ক সালমান আঘা ও মোহাম্মদ নাওয়াজ। ২৩ বলে ৪১ রানের জুটিতে দলের রান ১৭০ পার করেন তারা। উদ্বোধনী জুটির পর এটি পাকিস্তানের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।

শেষ ওভারের প্রথম বলে মোহাম্মদ নাওয়াজকে আউট করে জুটি ভাঙ্গেন পেসার তাসকিন আহমেদ। ২টি করে চার-ছক্কায় ১৬ বলে ২৭ রান করেন মোহাম্মদ নাওয়াজ। 

ঐ ওভারে ফাহিম আশরাফকেও ৪ রানে শিকার করেছেন তাসকিন। তাই শেষ ওভারে ৫ রান দিয়ে পাকিস্তানের ২ উইকেট নেন তাসকিন। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। 

সালমান ১২ ও আব্বাস আফ্রিদি ১ রানে অপরাজিত থাকেন। 

৪ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার তাসকিন। এছাড়া নাসুম ২২ রানে ২টি এবং শরিফুল ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন।

১৭৯ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতে উইকেট হারায় বাংলাদেশ। পেসার সালমান মির্জার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে খালি হাতে ফিরেন তানজিদ হাসান। 

দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফের বলে বোল্ড হয়ে ৮ রানে সাজঘরে ফিরেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 

লিটনের বিদায়ে ২ বাউন্ডারিতে ভাল কিছুর ইঙ্গিত দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু ৯ রানে ফাহিমের দ্বিতীয় শিকার হন তিনি। 

৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট পতনে চাপে পড়া বাংলাদেশকে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় ফেলেন সালমান। 

পঞ্চম ওভারে তিন বলের ব্যবধানে ২ উইকেট তুলে নেন সালমান। দুর্দান্ত দুই ডেলিভারিতে জাকের আলিকে ১ রানে এবং মাহেদি হাসানকে শূন্যতে বোল্ড করেন সালমান।      

এরপর শামিম হোসেন ৫ ও ওপেনার নাইম ১০ রানে ফিরলে ৪১ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। এতে নিজেদের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ। ২০১৬ সালে কোলকাতার ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ৭০ রানে অলআউট হয়েছিল টাইগাররা।

অষ্টম উইকেটে নাসুমের সাথে ২৪ এবং নবম উইকেটে তাসকিনকে নিয়ে ১৬ রান যোগ করে বাংলাদেশকে সর্বনিম্ন রানে গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন সাইফুদ্দিন। 

৮১ রানে নবম উইকেট পতনের পর হুসাইন তালাতের এক ওভারে সাইফুদ্দিন ও শরিফুলের তিন ছক্কায় ২১ রান তুলে দলীয় স্কোর ১শ পার করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৭তম ওভারের চতুর্থ বলে শেষ ব্যাটার হিসেবে শরিফুল আউট হলে ১০৪ রানে অলআউট হয় টাইগাররা। শরিফুল ৭ রান করেন। সাইফুদ্দিন ২টি করে চার-ছক্কায় ৩৪ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। 

সালমান মির্জা ৩টি, ফাহিম ও মোহাম্মদ নাওয়াজ ২টি করে উইকেট নেন।

[ad_2]

Source link

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleটি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
Next Article রংপুর-নীলফামারীর সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
Khaloyer News
Khaloyer News
  • Website

Related Posts

ফুটবল

ঢাকায় অনুষ্ঠিত হবে নারী কাবাডি বিশ্বকাপ

November 4, 2025
ফুটবল

এশিয়া কাপে একই মাঠে বাংলাদেশের সব খেলা

November 2, 2025
ফুটবল

এশিয়া কাপের আগে ‘এ’ দলের ওপর নজর বিসিবির

November 2, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

Recent Posts

  • সহজ ম্যাচ হেরে যে অজুহাত দিলেন কোচ ফিল সিমন্স
  • পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
  • হামজার জোড়া গোলেও জয় হাতছাড়া বাংলাদেশের
  • বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
  • ২০২৪ সালেই ক্যারিয়ার শেষ করতে চান নাদাল

Recent Comments

No comments to show.

Archives

  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025

Categories

  • অন্যান্য খেলা
  • এনবিএ
  • ক্রিকেট
  • খেলা
  • জনপ্রিয় এখন
  • টেনিস
  • ফুটবল
  • বাস্কেটবল
  • স্থানীয় টুর্নামেন্ট
Editors Picks
Latest Posts

Subscribe to Updates

Get the latest sports news from SportsSite about soccer, football and tennis.

Demo
Top Posts

এনবিএ তরুণ তারকাদের উত্থান: ভিক্টর ওয়েম্বানিয়ামা ও অ্যান্থনি এডওয়ার্ডসের অবাক পারফর্মেন্স

June 21, 20254 Views

লিটনের ফিফ্টি ও চার উইকেটে বাংলাদেশের সিরিজ সমতা: অসাধারণ জয়

November 1, 20253 Views

২০২৪ সালেই ক্যারিয়ার শেষ করতে চান নাদাল

November 16, 20252 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram
Latest Reviews

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo

Khaloyer News বাংলাদেশের একটি অগ্রণী অনলাইন স্পোর্টস নিউজ ম্যাগাজিন। আমরা ফুটবল, ক্রিকেট, হকি, ভারোত্তোলন, অ্যাথলেটিক্সসহ দেশি-বিদেশি সকল ধরনের খেলাধুলার সর্বশেষ খবর, লাইভ আপডেট, সাক্ষাৎকার, বিশ্লেষণ এবং ফিচার সহকারে উপস্থাপন করে থাকি। আমাদের লক্ষ্য হলো বাংলাভাষী ক্রীড়াপ্রেমীদের জন্য দ্রুত, নির্ভুল ও আকর্ষণীয় কন্টেন্ট সরবরাহ করা। খেলার প্রতি অগাধ ভালোবাসা থেকেই আমাদের এই যাত্রা।

Most Popular

এনবিএ তরুণ তারকাদের উত্থান: ভিক্টর ওয়েম্বানিয়ামা ও অ্যান্থনি এডওয়ার্ডসের অবাক পারফর্মেন্স

June 21, 20254 Views

লিটনের ফিফ্টি ও চার উইকেটে বাংলাদেশের সিরিজ সমতা: অসাধারণ জয়

November 1, 20253 Views

২০২৪ সালেই ক্যারিয়ার শেষ করতে চান নাদাল

November 16, 20252 Views
Our Picks

সহজ ম্যাচ হেরে যে অজুহাত দিলেন কোচ ফিল সিমন্স

November 30, 2025

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

November 28, 2025

হামজার জোড়া গোলেও জয় হাতছাড়া বাংলাদেশের

November 19, 2025
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • শুরুর পাতা
  • খেলা
  • ফুটবল
  • ক্রিকেট
  • বাস্কেটবল
  • টেনিস
  • অন্যান্য খেলা
© 2026 Khaloyer News. All Right Reserved. Designed by Varabit Web Design.

Type above and press Enter to search. Press Esc to cancel.